-
ইইউ’র অন্যায় নিষেধাজ্ঞা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে: সিরিয়া
জুলাই ১৯, ২০১৭ ১৪:৫২সিরিয়ার বিজ্ঞানীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দামেস্ক সরকার। রাসায়নিক গ্যাস ব্যবহার করার অভিযোগ এনে ইইউ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। দামেস্ক বলছে, ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞা মূলত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করবে এবং তাদের অপরাধ ঢাকার জন্য তা ভূমিকা রাখবে।
-
আমেরিকা-রাশিয়ার মধ্যস্থতায় সই হওয়া সিরিয়ার যুদ্ধবিরতি মানি না: নেতানিয়াহু
জুলাই ১৭, ২০১৭ ১১:২২ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দক্ষিণে যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তা তিনি মানেন না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকে তার এ বিরোধীতার কথা জানান নেতানিয়াহু।
-
সিরিয়ার লাতাকিয়া থেকে উদ্ধার হলো বহু ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র
জুলাই ১৭, ২০১৭ ০৮:৪৯সিরিয়ার সরকারি বাহিনী লাতাকিয়া প্রদেশ থেকে ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে। মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের খোঁজ পায় সরকারি বাহিনী।
-
আসাদের পতনের সম্ভাবনা যতই ক্ষীণ হচ্ছে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ ততই বাড়ছে
জুলাই ১৬, ২০১৭ ১৭:০১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিভেদ এবং সংঘর্ষ চরম আকার ধারণ করেছে।
-
দায়েশের দখল থেকে ৭ তেলক্ষেত্র উদ্ধার করল সিরিয় বাহিনী
জুলাই ১৬, ২০১৭ ০৪:৩৪সিরিয়ার সরকারি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে কয়েকটি তেলক্ষেত্র উদ্ধার করছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ রাকা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোর থেকে এ সব তেলক্ষেত্র উদ্ধার করা হয়েছে। গোটা দেশে তাকফিরিদের বিরুদ্ধে বিজয়ের অংশ হিসেবে এ সব তেলক্ষেত্র উদ্ধার করা হয়।
-
রাকায় মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত
জুলাই ১৪, ২০১৭ ০৭:৪৩সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত রাকায় মার্কিন জোটের কয়েক দফা বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের নামে এ সব বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
-
সিরিয়ার নয়া সংবিধান তৈরিতে কুর্দিদের ভূমিকা থাকতে হবে: ডি মিস্তুুরা
জুলাই ১১, ২০১৭ ১৪:২৭সিরিয়ায় নতুন সংবিধানের খসড়া প্রণয়নে দেশটির কুর্দি জনগোষ্ঠীকে অংশ নেয়ার অনুমতি দেয়া উচিত বলে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা মন্তব্য করেছেন।
-
যুদ্ধে সিরিয়ার ২২,৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে: বিশ্ব ব্যাংক
জুলাই ১১, ২০১৭ ০২:০৮বিশ্ব ব্যাংক জানিয়েছে, গত ছয় বছরের যুদ্ধে সিরিয়ার লাখ লাখ মানুষ নিহত হওয়া ছাড়াও ২২,৬০০ কোটি ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।
-
সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যা করে যাচ্ছে আমেরিকা: এবার নিহত ২৩ জন
জুলাই ১০, ২০১৭ ০৩:৫৮মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোট সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আরো ২৩ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গত ৪৮ ঘণ্টার হামলায় এসব মানুষ নিহত হয়।
-
সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে রুশ-মার্কিন চুক্তিকে স্বাগত জানাল জাতিসংঘ
জুলাই ০৯, ২০১৭ ১৮:৫৯সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জার্মানির হামবুর্গ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০’র শীর্ষ সম্মেলনের অবকাশে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়।