-
ফার্স: ইরানের গোলাপরাজ্য- যেখানে ঘ্রাণ, ঐতিহ্য ও পর্যটন একসাথে ফোটে
অক্টোবর ১৮, ২০২৫ ১৬:৫৩পার্সটুডে: প্রতি বসন্তে সূর্যের উষ্ণ কিরণ যখন ইরানের ফার্সের সমতল ভূমিকে আলিঙ্গন করে, তখন এই প্রদেশটি যেন এক বিশাল গোলাপের সমুদ্রে পরিণত হয়। এখানকার রঙিন দামাস্ক গোলাপের বাগান শুধু চোখকে মুগ্ধ করে না, বরং শতাব্দী প্রাচীন চাষাবাদ ও পাতনের ঐতিহ্য—ফুলের ঘ্রাণকে একাধারে নান্দনিক শিল্প ও জীবিকার উৎসে পরিণত করেছে।
-
ইরানের ফারস প্রদেশে মুহাম্মদি গোলাপ বাগানের মনোরম ছবি
মে ০৫, ২০২৫ ১৫:১১ইরানি গোলাপের খ্যাতি বিশ্বজোড়া। নানা প্রকার গোলাপের মধ্যে এক ধরনের গোলাপ আছে যার নাম গুলে মুহাম্মদি বা মুহাম্মদি গোলাপ। এর ঘ্রাণ খুবই মিষ্টি এবং এ দিয়ে উন্নতমানের পারফিউম ও সুরভিত খাবার তৈরি করে স্থানীয় চাহিদা মেটানো হয় ও রপ্তানিও হয়ে থাকে। ইরানের ফারস প্রদেশের মেইমান্দ অঞ্চলের ফুলের বাগান থেকে মুহাম্মদি গোলাপের পাপড়ি সংগ্রহ ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলে।
-
গোলাপের দেশ ইরান: একনজরে গোলাপজল সংগ্রহ উৎসব
মে ২৭, ২০২৪ ১৩:২২পার্স টুডে: ইরানের সংস্কৃতি ও ঐতিহ্যে গোলাপ সংগ্রহ অভিযানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর ইরানের ১৪টি প্রদেশে উৎসবমুখর পরিবেশে গোলাপ সংগ্রহ উৎসব করা হয়। ইরানের ইস্ফাহান প্রদেশের কাশান এবং ফার্স প্রদেশের মেইমান্দে গোলাপ তোলা ও গোলাপজল তৈরির কাজটি বেশ ঘটা করেই পালন করা হয়। গোলাপ উত্তোলনের সময় ওই দুটি এলাকায় গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণে পরিণত হয়।
-
ইরানের লাইজাঙ্গান গ্রামে গোলাপ উৎসব
মে ২৭, ২০২৩ ১২:৪১ইরানের ফার্স প্রদেশের দরব শহরতলীর রাস্তব এলাকার লাইজাঙ্গান গ্রামে বিশ্বের সবচেয়ে বেশি গুলে মুহাম্মদি (মুহাম্মদি গোলাপ) উৎপন্ন হয়। সেখানে ৫৫০০ হেক্টর জমিতে দুই ধরনের মুহাম্মাদি গোলাপের চাষ করা হয়। লাইজাঙ্গান গ্রামের মানুষের প্রচেষ্টায় সাধারণত এখানে প্রতিবছর 'গোলাপ উৎসব' অনুষ্ঠিত হয়। উৎসবে তাজা গোলাপ থেকে গোলাপজলও তৈরি করা হয়।
-
ইরানে 'গুলে মুহাম্মদি' বা 'মুহাম্মদি গোলাপ' সংগ্রহ অভিযান
মে ১২, ২০১৬ ১১:০৬ইরানি গোলাপের খ্যাতি বিশ্বজোড়া। নানা প্রকার গোলাপের মধ্যে এক ধরনের গোলাপ আছে যার নাম গুলে মুহাম্মদি বা মুহাম্মদি গোলাপ। এর ঘ্রাণ খুবই মিষ্টি এবং এ দিয়ে উন্নতমানের পারফিউম ও সুরভিত খাবার তৈরি করে স্থানীয় চাহিদা মেটানো হয় ও রপ্তানিও হয়ে থাকে।