-
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি, ১৯৪ আসনে এগিয়ে
মে ০৪, ২০২৬ ২০:২৩ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত গণনা করা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস।
-
নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অত্যাচার চলেছে তবুও জয় নিশ্চিত: মমতা
এপ্রিল ২৯, ২০২৬ ২০:১৪ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, ভোটে অত্যাচার করা হয়েছে।
-
পশ্চিমবঙ্গে বিকাল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৯০ শতাংশ
এপ্রিল ২৩, ২০২৬ ১৯:০০ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৫২ টি কেন্দ্রে একযোগে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
-
জিএসটি কর হ্রাসে বাজার চাঙ্গা হয়নি, বেকারত্বের হার বেড়েছে
নভেম্বর ১৮, ২০২৫ ১৩:১৯ভারতে আসন্ন ভোটকে সামনে রেখে মোদী সরকার পণ্য পরিষেবা কর (জিএসটি) কমিয়ে বাজার চাঙ্গা করা এবং কর্মসংস্থান বাড়ানোর দাবি করেছে। তবে বাস্তবে দেখা গেছে কেন্দ্রীয় সরকারের দাবি ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। পণ্য পরিষেবা কর বা জিএসটি’র হার কমানোর পরও মূল্যবৃদ্ধির হার কমেনি। কর্মসংস্থানও বাড়েনি বরং বেকারত্বের হার বেড়েছে।
-
বিহারের সরকার গঠনের চূড়ান্ত ফর্মুলা, মুখ্যমন্ত্রী নীতীশই!
নভেম্বর ১৬, ২০২৫ ১৪:০৮ভারতের বিহারে সরকার গঠনের ফর্মুলা চূড়ান্ত করে ফেলেছে এনডিএ জোট। ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নীতীশ কুমার। তবে আগের মতোই সবচেয়ে বেশি মন্ত্রণালয় পাচ্ছে বিজেপির। প্রাথমিকভাবে বিহার বিজেপির কিছু নেতার এই ফর্মুলায় আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতাদের চাপে নীতীশকেই মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন তারা।
-
দিল্লিতে রাহুল-খাড়গের রুদ্ধদ্বার বৈঠক, পরাজয়ের দায় কার?
নভেম্বর ১৫, ২০২৫ ১২:৩০ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আরজেডি বড় ধরনের ধাক্কা খেল। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-র ওপরই আস্থা রাখল বিহারের ভোটাররা। আরজেডি-কংগ্রেস নির্বাচনে হেরে গেছে। কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিহারে দলের খারাপ পারফরম্যান্সের পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে।
-
গুজরাটে নতুন মন্ত্রীরা শপথ নিলেন: ‘সংখ্যালঘু’ নেতাকে উপমুখ্যমন্ত্রী করল বিজেপি
অক্টোবর ১৭, ২০২৫ ১৩:০৮দু’বছর পর ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই ভারতের রাজ্যের মন্ত্রিসভা ঢেলে সাজানো হল। আজ (শুক্রবার) গুজরাটের নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন। এরইমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন।
-
বিধানসভায় ওবিসি ইস্যুতে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা
জুন ১০, ২০২৫ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, সংরক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রাধান্য পাচ্ছে আর্থিক পরিস্থিতি। যাঁরা বলছেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তাঁরা বিভ্রান্ত করছেন। এটা সম্পূর্ণ ভুল কথা।
-
মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করার হুমকি শুভেন্দুর, পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের
মার্চ ১২, ২০২৫ ১৫:১৮ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী 'বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া'র যে হুমকি দিয়েছিলেন তার জন্য ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অন্যথায় বিধানসভায় বিরোধীদলীয় নেতার কক্ষের বাইরে শুভেন্দুকে দেখে নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিয়েছেন তৃণমূল বিধায়ক।
-
তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব: শুভেন্দু অধিকারী
মার্চ ১১, ২০২৫ ১৫:৫৫ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি।