ভিডিও গ্যালারি
  • ইন্দোনেশিয়ায় সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা; সমুদ্রে ৬৫ ফুট উচ্চতার ঢেউ

    ইন্দোনেশিয়ায় সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা; সমুদ্রে ৬৫ ফুট উচ্চতার ঢেউ

    ডিসেম্বর ২৩, ২০১৮ ১৩:০৭

    ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীর উপকূলে ভয়াবহ সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৭৪৫ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। গতরাতে ভয়াবহ এ সুনামি আঘাত হানে এবং সে সময় সমুদ্রের ৬৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়।

  • হামলার সক্ষমতা সম্পর্কে শত্রুর মনে বাস্তব চিত্র এঁকে দিতে চাই: ইরান

    হামলার সক্ষমতা সম্পর্কে শত্রুর মনে বাস্তব চিত্র এঁকে দিতে চাই: ইরান

    ডিসেম্বর ২২, ২০১৮ ১৩:৪৯

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের সাধারণ উপকূলীয় এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে। কয়েকদিন ধরে গ্রেট প্রফেট-১২ নামে ইরান যে সামরিক মহড়া চালাচ্ছে তার চূড়ান্ত পর্যায়ে আজ (শনিবার) এ মহড়া চালানো হচ্ছে।

  • ২০১৯ সালে দিল্লিতে মমতার নেতৃত্বে সরকার তৈরি করতে হবে: শুভেন্দু

    ২০১৯ সালে দিল্লিতে মমতার নেতৃত্বে সরকার তৈরি করতে হবে: শুভেন্দু

    ডিসেম্বর ২১, ২০১৮ ১৭:০০

    ভারতে ২০১৯ সালে দিল্লির সরকারকে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানুষের সরকার তৈরি করতে হবে বলে ডাক দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তিনি এজন্য পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন।   

  • ‘বড় প্রতিশ্রুতির সফর এটা’

    ‘বড় প্রতিশ্রুতির সফর এটা’

    ডিসেম্বর ২০, ২০১৮ ১৮:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য তিন হাজার কোটি ডলারে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ লক্ষ্য অর্জনে দু দেশ নিজেদের প্রচেষ্টা জোরদার করবে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যৌথ সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • ইরানের পাথুরে গুহাময় গ্রাম ‘কান্দাভন’: যেখানে রয়েছে জীবনের সকল আয়োজন

    ইরানের পাথুরে গুহাময় গ্রাম ‘কান্দাভন’: যেখানে রয়েছে জীবনের সকল আয়োজন

    ডিসেম্বর ১৭, ২০১৮ ০৭:২৯

    ইরানের পূর্ব আজারবাইজানের ওস্কু উপশহরের একটি সাংস্কৃতিক ঐতিহ্যবহুল ও ঐতিহাসিক গ্রামের নাম কান্দাভন। তাব্রিয শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ওস্কু শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাহান্দ পর্বতের পাদদেশে এটি অবস্থিত। সাহান্দ পর্বতের আগ্নেয়গিরির প্রভাব এবং চমৎকার আবহাওয়াময় এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটির শোভা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

  • নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে হামাসের প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজ (ভিডিও)

    নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে হামাসের প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজ (ভিডিও)

    ডিসেম্বর ১৬, ২০১৮ ১৫:৩৩

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ওই কুচকাওয়াজে অংশ নেয়।

  • বিজয় দিবসে ঐক্যফ্রন্টের র‌্যালি; ধানের শীষে ভোট ও খালেদার মুক্তি দাবি

    বিজয় দিবসে ঐক্যফ্রন্টের র‌্যালি; ধানের শীষে ভোট ও খালেদার মুক্তি দাবি

    ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:০৮

    বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় র‌্যালি’ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা থেকে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা।

  • দেশদ্রোহের অভিযোগে বনগাঁ আদালতে লস্কর জঙ্গির ফাঁসির আদেশ

    দেশদ্রোহের অভিযোগে বনগাঁ আদালতে লস্কর জঙ্গির ফাঁসির আদেশ

    ডিসেম্বর ১৫, ২০১৮ ১৫:৫২

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর একটি আদালত দেশদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাসহ একাধিক অভিযোগে শেখ নঈম ওরফে শেখ সামির নামে এক লস্কর জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছে। আজ (শনিবার) বনগাঁ মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক-১ বিচারক বিনয়কুমার পাঠক ওই নির্দেশ দেন।

  • আমেরিকার কারণে ইয়েমেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে: ইরান

    আমেরিকার কারণে ইয়েমেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে: ইরান

    ডিসেম্বর ১০, ২০১৮ ০৭:১৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ের পেছনে আমেরিকার হাত রয়েছে। কারণ তারাই ইয়েমেনের ওপর আগ্রাসী শক্তিকে অস্ত্র ও অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে। আমেরিকার এ ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবস্থা বেশি খারাপ হয়েছে।