-
ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৭:২২ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সে দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
-
ইউক্রেনে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৪:২৭ইউক্রেনে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া রুশ হামলায় প্রথম দিনে নিহত হয়েছে ১৩৭ জন। এ তথ্য জানিয়েছেন স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
-
ভিয়েনা সংলাপ স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৫:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে আমেরিকা এখন পর্যন্ত নিজের সদিচ্ছা প্রদর্শনের কোনো পদক্ষেপ নেয়নি বলেও তিনি অভিযোগ করেছেন।
-
শ্রীলঙ্কায় জ্বালানি সংকট
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৭:২৭জ্বালানি সংকটে ভুগছে শ্রীলঙ্কা। সংকট মেটাতে অতীতের মতো ভারতেরই দ্বারস্থ হচ্ছে এই প্রতিবেশী দেশ। কেন্দ্রীয় মন্ত্রীসভার দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ হাজার মেট্রিক টন করে পেট্রোল এবং ডিজেল আমদানি করবে শ্রীলঙ্কা। ২০০২ সাল থেকেই শ্রীলঙ্কায় তেল সরবরাহ করছে আইওসি।
-
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইরানের অংশগ্রহণ
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৪:৫৯গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইরান অংশগ্রহণ করেছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি এ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
-
ইউক্রেনের ২ অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন পুতিন
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৪:১৪পূর্ব ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে।
-
আনিস খান হত্যাকাণ্ডে বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৫:২১ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার আমতার বাসিন্দা সাবেক ছাত্র নেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত টিম (সিট) গঠন করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন।
-
কোভিড কাঁটায় মাতৃভাষা দিবসে মিলিত হতে পারলেন না দুই বাংলার মানুষ
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৪:৫১আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে মিলিত হতে পারলেন না দুই বাংলার বাংলা ভাষাভাষী মানুষজন। কোভিড-১৯ পরিস্থিতির জন্য এই বিচ্ছিন্নতা বলে ভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে।
-
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তেহরান। পাশাপাশি এসব দেশের সঙ্গে প্রতিবেশীসুলভ কূটনীতি সক্রিয় করার কথাও বলেছেন তিনি।
-
লাখ লাখ ওলামার রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে: জমিয়তে উলামায়ে হিন্দ
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৫:০২ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে ভরতপুর ব্লক জমিয়তের ব্যবস্থাপনায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) দেশের চলমান পরিস্থিতি ও হিজাব ইস্যুতে ভরতপুর বাস স্ট্যান্ডে ওই সমাবেশ হয়।