অধিকৃত গোলান মালভূমিতে যৌথ টহল দিল সিরিয়া ও রাশিয়ার বিমান 
https://parstoday.ir/bn/news/west_asia-i108952-অধিকৃত_গোলান_মালভূমিতে_যৌথ_টহল_দিল_সিরিয়া_ও_রাশিয়ার_বিমান
ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া এবং রাশিয়ার সামরিক বিমান যৌথভাবে টহল দিয়েছে। কল্পিত শত্রুর যুদ্ধবিমান এবং সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল প্রকৃত যুদ্ধাবস্থার মতো বিমান টহল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০২২ ০৯:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার বোমারু বিমান
    রাশিয়ার বোমারু বিমান

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া এবং রাশিয়ার সামরিক বিমান যৌথভাবে টহল দিয়েছে। কল্পিত শত্রুর যুদ্ধবিমান এবং সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল প্রকৃত যুদ্ধাবস্থার মতো বিমান টহল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, এই টহল অভিযানে রাশিয়ার সুখোই এসইউ-২৪, এসইউ-৩৪ এবং এসইউ-৫ বোমারু বিমান অংশ নেয়। এর পাশাপাশি এ টহলে অংশ নিয়েছে সিরিয়ার ছয়টি মিকইয়ান গুরেভিচ মিগ-২৩, এবং মিগ-২৯ জঙ্গিবিমান।

এর আগে গত ২৪ জানুয়ারি সিরিয়া এবং রাশিয়া যৌথভাবে গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তে টহল অভিযান চালিয়েছিল।

২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গতমাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার এবং জঙ্গিবিমন পাঠিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮