ইয়েমেনে আরো দুই মাসের জন্য বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i111462-ইয়েমেনে_আরো_দুই_মাসের_জন্য_বাড়ল_যুদ্ধবিরতির_মেয়াদ
ইয়েমেন এবং সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের মধ্যে আরো দুই মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ গতকাল (বুধবার) এ ঘোষণা দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০২২ ১১:৫৬ Asia/Dhaka
  • ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়া বেড়েছে আরো দুই মস
    ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়া বেড়েছে আরো দুই মস

ইয়েমেন এবং সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের মধ্যে আরো দুই মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ গতকাল (বুধবার) এ ঘোষণা দেন।

তিনি বলেন, গত এপ্রিল মাসের প্রথম দিকে যেসব শর্ত ও আলোচনার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই একই শর্ত ও আলোচনাকে সামনে রেখে নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো।

তবে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আগে ওমানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যে দীর্ঘ আলোচনা হয়ে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার ক্ষেত্রে ওমান যে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়েছে তার জন্য দেশটিকে বিশেষ ধন্যবাদ জানান ইয়েমেনের জাতীয় সংলাপ প্রতিনিধিদলের প্রধান মোঃ আব্দুস সালাম।

এছাড়া, তিনি ইয়েমেনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুদাইদা সমুদ্রবন্দর খুলে দেয়ার ব্যাপারে জাতিসংঘের প্রচেষ্টা আরো জোরদার আহ্বান জানান।

জাতিসংঘের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা আগে ওমানের প্রতিনিধিদল সানা ত্যাগ করে। প্রতিনিধিদলটি সানায় অবস্থানকালে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশআত সহ ইয়েমেনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা কর। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবেশী ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৪