সিরিয়ায় একটি পার্বত্য এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i11149-সিরিয়ায়_একটি_পার্বত্য_এলাকার_নিয়ন্ত্রণ_নিয়েছে_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে অভিযান চালিয়ে উগ্র তাকফিরি দায়েশের কাছ থেকে কৌশলগত একটি পার্বত্য এলাকা পুর্নদখলে নিয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৪, ২০১৬ ১১:৫১ Asia/Dhaka
  • সিরিয়ায় একটি পার্বত্য এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে অভিযান চালিয়ে উগ্র তাকফিরি দায়েশের কাছ থেকে কৌশলগত একটি পার্বত্য এলাকা পুর্নদখলে নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগে সেনাবাহিনী গতকাল (শুক্রবার) বিকেলে প্রদেশটির আথরিয়া শহরের পূর্ব অংশে বিদেশী মদদপুষ্ট তাকফিরি দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়ে কৌশলগত আবু জেইন পার্বত্য এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আরবি ভাষার সংবাদ মাধ্যম ‘সিরিয়া নাউ’ এ খবর দিয়েছে।

অন্যদিকে, যৌথ বাহিনী আলাদাভাবে অভিযান চালিয়ে হামা প্রদেশের জাকিয়া এবং দেইর হাফির এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এরপর তারা দায়েশের সরবরাহ লাইন কেটে দিতে সক্ষম হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানে দায়েশের বিপুল সংখ্যক সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি আরো বহু ব্যক্তি আহত হয়।  এতে সন্ত্রাসীদের বিপুল পরিমান সামরিক যানও ধ্বংস হয়।

এছাড়া, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা গোষ্ঠীর শীর্ষস্থানীয় কমান্ডার ওমার দাগেস্তানি সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এই সংঘর্ষ কখন এবং কোথায় হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয় নি।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৪