ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামি জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i111604-ইসরাইলের_সঙ্গে_যুদ্ধবিরতিতে_সম্মত_হয়েছে_ইসলামি_জিহাদ_আন্দোলন
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজা উপত্যকার উপর ইসরাইলের তিন দিনের বর্বর আগ্রাসনের পর গতকাল (রোববার) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০২২ ০৩:৪৮ Asia/Dhaka
  • জিহাদ আন্দোলনের যোদ্ধারা
    জিহাদ আন্দোলনের যোদ্ধারা

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজা উপত্যকার উপর ইসরাইলের তিন দিনের বর্বর আগ্রাসনের পর গতকাল (রোববার) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।

যুদ্ধবিরতির ব্যাপারে মিশর সরকার মধ্যস্থতা করেছে। যুদ্ধবিরতির পর জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ আল-হিন্দি এক বিবৃতিতে জানান, মিশরের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো হয়েছে। তবে জিহাদ আন্দোলন বলেছে, যুদ্ধবিরতি হলেও ইসরাইলে যেকোন আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা।

গত শুক্রবার ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ্বযর্বর আগ্রাসন শুরু করে। এ পর্যন্ত জিহাদ আন্দোলনের দুই কমান্ডারসহ ৪৩ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর মধ্যে আটটি শিশু রয়েছে‌।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরাইলের আগ্রাসনে তিনশোর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অবশ্য ইসরাইলি  আগ্রাসনের জবাবে কয়েকশো রকেট ছুঁড়েছেজিহাদ আন্দোলন। এতে বেশ কয়েকজন ইসরাইলি আহত হয়।#

পার্সটুডে/এসআইবি/৮