ইরানে সর্বোচ্চ নেতার অংশগ্রহণে কুরআন-অনুরাগ মাহফিল শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i11467-ইরানে_সর্বোচ্চ_নেতার_অংশগ্রহণে_কুরআন_অনুরাগ_মাহফিল_শুরু
পবিত্র রমজান মাসের প্রথম দিনে ইরানে পবিত্র কুরআনের সঙ্গে ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতা বিষয়ক মাহফিল শুরু হয়েছে ইসলামী এই দেশটির সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অংশগ্রহণে। মূলত কুরআন তিলাওয়াত করা হয়ে থাকে এ ধরনের অনুষ্ঠানে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৬ ১৩:০৬ Asia/Dhaka
  • ইরানে সর্বোচ্চ নেতার অংশগ্রহণে কুরআন-অনুরাগ মাহফিল শুরু

পবিত্র রমজান মাসের প্রথম দিনে ইরানে পবিত্র কুরআনের সঙ্গে ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতা বিষয়ক মাহফিল শুরু হয়েছে ইসলামী এই দেশটির সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অংশগ্রহণে। মূলত কুরআন তিলাওয়াত করা হয়ে থাকে এ ধরনের অনুষ্ঠানে।

গতকাল মঙ্গলবার এই অনুষ্ঠান শুরু হয়। পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছিল আসমানি গ্রন্থ পবিত্র কুরআন। মু'মিনদের জন্য পবিত্র রমজান মাসকে বলা হয় কুরআন চর্চার বসন্ত কাল। 

এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের একদল ক্বারি, শিক্ষক ও হাফিজ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সম্মিলিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের নানা গোষ্ঠীও এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিল।# 

মু. আ. হুসাইন/৮