মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধের চেয়ে কম কিছু নয়
https://parstoday.ir/bn/news/west_asia-i119844-মার্কিন_নিষেধাজ্ঞা_যুদ্ধের_চেয়ে_কম_কিছু_নয়
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে যে সমস্ত দেশ প্রতিবাদে রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১৫:৩৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন
    সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে যে সমস্ত দেশ প্রতিবাদে রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

তবে এই নিষেধাজ্ঞা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম কিছু নয়, কারণ বেসামরিক নাগরিক ও বিভিন্ন স্থাপনা মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয়।লেবাননের বেক্কা প্রদেশে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন একথা বলেন।

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান যেমন অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচিত, ঠিক মার্কিন নিষেধাজ্ঞাও একই রকমের অপরাধমূলক পদক্ষেপ। যুদ্ধের মতোই মার্কিন নিষেধাজ্ঞার আসল লক্ষ্য হচ্ছে টার্গেটকৃত দেশের জনসাধারণকে হত্যা করা।
লেবাননের যে সমস্ত ব্যক্তি আমেরিকার কাছে নতিস্বীকার করার পরামর্শ দিচ্ছেন তাদের সমালোচনা করে হিজবুল্লাহর এ নেতা বলেন, আমেরিকার কাছে আত্মসমর্পণ করে লেবানন কখনো তার সমস্যা থেকে মুক্ত হতে পারবে না।

তিনি বলেন, এর একমাত্র সমাধান নিহিত রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে।
সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবং মার্কিনীরা সে বিষয়ে ভালোভাবেই জানে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।