আল-বাগদাদী নিহত হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i12145-আল_বাগদাদী_নিহত_হওয়ার_বিষয়ে_সন্দেহ_প্রকাশ_করল_আমেরিকা
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ নেতা আবুবকর আল-বাগদাদী সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার সামরিক কর্মকর্তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০১৬ ১৯:২৫ Asia/Dhaka
  • আল-বাগদাদী নিহত হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করল আমেরিকা

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ নেতা আবুবকর আল-বাগদাদী সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার সামরিক কর্মকর্তারা।

আল-বাগদাদী ওরফে ইব্রাহিম আস-সামারাই নিহত হওয়ার খবর ১২ জুন প্রচার করেছিল দায়েশের সঙ্গে সর্ম্পকিত সংবাদ সংস্থা আল-আমাক । সিরিয়ার রাকা নগরীতে নিজ গোপন আস্তানায় আল-বাগদাদী নিহত হয়েছিলেন বলে খবরে দাবি করা হয়েছিল।

কিন্তু মার্কিন সামরিক মুখপাত্র কর্নেল ক্রিস্টোফোর গ্রাবার ফক্স নিউজকে বলেন, ইরাকসহ অন্যান্য এলাকায় অভিযান চালানোর সময়ে এমন খবর এর আগেও প্রকাশিত হয়েছে। স্বাভাবিক ভাবে এ খবরের বিষয়ে মার্কিন সেনাবাহিনীর সুস্থ সন্দেহ বজায় রেখেছে বলেও জানান তিনি।

আলেপ্পো নগরী থেকে ১৬০ কিলোমিটার পূর্বে ফোরাত নদীর উত্তরাঞ্চলীয় তীরে রাকা নগরী অবস্থিত। ২০১৩ সালের মার্চে এ নগরী দখল করে নেয় দায়েশ। ২০১৪ সালে এ নগরীকে নিজেদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঘোষণা করে দায়েশ।#

পার্সটুডে/মূসা রেজা/১৫