যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো অপরিহার্য
https://parstoday.ir/bn/news/west_asia-i125638-যৌথ_চ্যালেঞ্জ_মোকাবিলায়_দ্বিপক্ষীয়_সহযোগিতা_বাড়ানো_অপরিহার্য
সিরিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রতিবেশী সিরিয়া ও তার দেশের মধ্যকার যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বাগদাদ এবং দামেস্কের মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা এইসব মোকাবেলার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০২৩ ১১:১৬ Asia/Dhaka
  • যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো অপরিহার্য

সিরিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রতিবেশী সিরিয়া ও তার দেশের মধ্যকার যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বাগদাদ এবং দামেস্কের মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা এইসব মোকাবেলার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে।

গতকাল (রোববার) সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইরাকের প্রধানমন্ত্রী। 

যৌথ সংবাদ সম্মেলনের আগে ইরাকের প্রধানমন্ত্রী এবং সিরিয়ার প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে অভিন্ন সীমান্ত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বলেন, ইরাক এবং সিরিয়া এক সূত্রে গাথা এবং দু'দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ চড়াই উতরাই পার করছে। এজন্য সিরিয়া এবং ইরাকের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা অপরিহার্য।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীলতা ও নিরাপত্তা হচ্ছে আঞ্চলিক ভালো অর্থনৈতিক পরিবেশ সৃষ্টির চাবিকাঠি।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।