মুসলিম দেশগুলো থেকে সুইডিশ রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i125804-মুসলিম_দেশগুলো_থেকে_সুইডিশ_রাষ্ট্রদূতদের_বহিষ্কার_করুন_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সুইডিশ রাষ্ট্রদূতদের বহিষ্কার করার জন্য সকল আরব ও মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ২১, ২০২৩ ১৪:৩৮ Asia/Dhaka
  • মুসলিম দেশগুলো থেকে সুইডিশ রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন: সাইয়্যেদ নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সুইডিশ রাষ্ট্রদূতদের বহিষ্কার করার জন্য সকল আরব ও মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে বৃহস্পতিবার দেশটির সরকারের অনুমতি নিয়ে এক ইরাকি নরাধম জঘন্য উপায়ে পবিত্র কুরআনের অবমাননা করার পর সাইয়্যেদ নাসরুল্লাহ এ আহ্বান জানান।

হিজবুল্লাহ নেতা বৃহস্পতিবার এক ভাষণে বলেন, “আজ যে চরম ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি।” তিনি আরো বলেন, “আমরা যা দেখেছি তাতে বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে। যারাই এই জঘন্য কাজ করেছে তারা সুইডিশ সরকারের অনুমতি পেয়েছে। আর এবার যে কুলাঙ্গার এ কাজ করেছে সেই একই ব্যক্তি কিছুদিন আগেও কুরআনের অবমাননা করেছিল।”

বৃহস্পতিবারই এর কয়েক ঘণ্টা আগে সালওয়ান মোমিক নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।

বৃহস্পতিবার স্টকহোমে কুরআন অবমাননার পূর্বঘোষিত সময়সূচির কয়েক ঘণ্টা আগে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসের সামনে হাজার হাজার প্রতিবাদি জনতা বিক্ষোভ দেখান এবং এক পর্যায়ে তারা দূতাবাসটিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া ইরাক সরকার বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং স্টকহোম থেকে নিজের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নেয়।

লেবাননের হিজবুল্লাহ নেতা ইরাক সরকারের প্রতিক্রিয়াকে ‘সাহসি ও বুদ্ধিদীপ্ত’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, বিশ্বের সকল মুসলিম দেশের উচিত ইরাকের দৃষ্টান্ত অনুসরণ করা। তিনি বলেন, “আমরা যদি সুইডেনের ঘটনার পুনরাবৃত্তি না চাই তাহলে সকল আরব ও মুসলিম দেশের উচিত হবে ইরাকের দৃষ্টান্ত অনুসরণ করা।” তিনি শুক্রবার পবিত্র জুমার নামাজের পর বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করার জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।