লেবানন থেকে ইসরাইলে ১৫ প্যারাগ্লাইডার প্রবেশের খবরে আতঙ্ক; সর্বত্র সাইরেনের শব্দ
লেবানন থেকে দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি ড্রোন ও প্যারাগ্লাইডার প্রবেশ করেছে বলে ইসরাইলি সূত্রগুলো দাবি করার পর এখন বলছে, এই তথ্য ভুয়া ছিল।
মানবীয় ভুলের কারণে উত্তরাঞ্চলের বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছিল। আজ রাতে হঠাৎ করেই ইসরাইলের উত্তরাঞ্চলে একযোগে সাইরেন বাজানো হয়।
ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইল জানায়, কয়টি ড্রোন প্রবেশ করেছে তা স্পষ্ট নয় এবং ড্রোনগুলোর গন্তব্য কোথায় সে সম্পর্কেও জানা যাচ্ছে না। ইসরাইলি সূত্রগুলো বলেছিল, ১৫টি প্যারাগ্লাইডার উত্তর ইসরাইলের আকাশে প্রবেশ করেছে। তাদের ধারণা ছিল, হিজবুল্লাহর যোদ্ধারা প্যারাগ্লাইডার নিয়ে প্রবেশ করেছে।
এদিকে, গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। আজ তেল আবিবের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরও আক্রান্ত হয়েছে।
আজ ইসরাইলি সূত্রগুলো বলেছে, এ পর্যন্ত ১২০০ ইসরাইলি নিহত হয়েছে। অন্য এক খবরে জানা গেছে, ইসরাইলের দিমুনা পরমাণু কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ইসরাইলি গণমাধ্যমে অপ্রত্যাশিত ঘটনাটি নিরাপত্তা সংক্রান্ত বলে উল্লেখ করা হলেও বিস্তারিত কিছুই প্রকাশ করা হচ্ছে না। #
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।