২,০০০ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫,০০০ ছাড়াল
https://parstoday.ir/bn/news/west_asia-i129784-২_০০০_শিশুসহ_নিহত_ফিলিস্তিনির_সংখ্যা_৫_০০০_ছাড়াল
অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। অসহায় এসব মানুষের মধ্যে অন্তত ২,০০০ শিশু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০২৩ ০৭:৫২ Asia/Dhaka
  • ২,০০০ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫,০০০ ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। অসহায় এসব মানুষের মধ্যে অন্তত ২,০০০ শিশু।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫,০৮৭  ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার গাজার অন্তত ৩০০ অবস্থানে বিমান হামলা চালানোর পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরিসংখ্যান তুলে ধরল। ওই মন্ত্রণালয় বলেছে, শুধু সোমবার একদিনের হামলায় ১৮৪ শিশুসহ ৪৩০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। রোববার রাতজুড়ে গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদী সেনাদের বিমান হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে এক পরিবারের ১৭ ব্যক্তি রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৭ দিনে গাজায় ইসরাইলি বর্বরতায় আহত হয়েছেন আরো ১৫,২৭০ ফিলিস্তিনি। এছাড়া, প্রায় ১,৫০০ ব্যক্তি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন যাদের ৮৩০ জনই শিশু।

ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকার হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং অন্তত ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে। গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও জ্বালানী সরবরাহের সব পথ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।