ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা 
https://parstoday.ir/bn/news/west_asia-i137350-ইসরাইলের_২_সামরিক_ঘাঁটিতে_হামলা_চালালো_ইরাকি_প্রতিরোধ_যোদ্ধারা
ইহুদিবাদী ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে বলে আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ০৬, ২০২৪ ১২:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা 

ইহুদিবাদী ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে বলে আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে।

ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আজ সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরাইলের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে এইলাত বা উম্মুল রাশরাশ শহরের একটি সামরিক ঘাঁটি রয়েছে। 

বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে, ইসরাইলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতেই থাকবে। 

সর্বশেষ এই হামলার দুদিন আগে ইসরাইল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নতমানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬