ইসরাইলে বিদ্রোহ ও প্রতিরোধ অক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i140154-ইসরাইলে_বিদ্রোহ_ও_প্রতিরোধ_অক্ষের_পরবর্তী_পদক্ষেপের_ব্যাপারে_ইহুদিবাদীদের_আতঙ্ক
পার্সটুডে- উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও সামরিক আদালতে হামলা চালানোর পর ইসরাইলি গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে, ইসরাইলে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০২৪ ০৯:০২ Asia/Dhaka
  • ইসরাইলে বিদ্রোহ ও প্রতিরোধ অক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক
    ইসরাইলে বিদ্রোহ ও প্রতিরোধ অক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক

পার্সটুডে- উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও সামরিক আদালতে হামলা চালানোর পর ইসরাইলি গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে, ইসরাইলে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।

আজকের এ নিবন্ধে পার্সটুডে ফার্সির পক্ষ থেকে আমরা ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক গণ্ডগোল ও বিশৃঙ্খলা, শহীদ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর আতঙ্কে ইসরাইলের আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং বৈরুতে ইসরাইলি বিমান হামলার পর হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক সম্পর্কে আলোচনা করব।

ইসরাইলে গণ্ডগোল ও বিশৃঙ্খলা/ অভ্যন্তরীণ সংকট ও পতনের আশঙ্কা

আল-জাযিরা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের পা কয়েকটি ফ্রন্টে আটকে গেছে। এরইমধ্যে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে মতবিরোধ ও সহিংসতা প্রতিদিনই বাড়ছে। গতকাল থেকে ইসরাইলের বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্যাপক চাপের কারণে ইহুদিবাদী পুলিশ বাহিনী গতকাল ঘোষণা করে, তারা একজন ইসরাইলি বন্দির ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখবে। উগ্র ইহুদিবাদীরা বিষয়টি মেনে নিতে পারেনি। তারা নেগেভ মরুভূমিতে অবস্থিত সদে তেমিরন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। আলোচিত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির ওপর ওই ঘাঁটির ভেতর অবস্থিত বন্দিশিবিরে অকথ্য নির্যাতন চালানো হয়।  উগ্র ইহুদিবাদীদের পাশাপাশি মুখোশধারী অনেক ইসরাইলি সেনাও ওই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এটির ভেতরে ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। 

বেইত লিদ বসতিতে দাঙ্গা/ গাজার পরিবর্তে নেতানিয়ায় ৩ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন

ইসরাইলি নির্যাতনকারী কারারক্ষীদের পক্ষ নিয়ে উগ্র ইহুদিবাদীরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর ইসরাইলের বেইত লিদ বসতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর দিয়েছে হিব্রু গণমাধ্যমগুলো।

এসব গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের বার্তা সংস্থা আন-নাশরা জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনকারী ইসরাইলি কারারক্ষীদের জিজ্ঞাসাবাদের প্রতিবাদে উগ্র ইহুদিবাদীরা ‘নেতানিয়া’ বসতির নিকটবর্তী ‘বেইত লিদ’ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। প্রায় ১,২০০ ইহুদিবাদী ওই ঘাঁটিতে হামলা চালায় এবং এদের মধ্যে কয়েক ডজন লোক দরজা ভেঙে ঘাঁটিটির ভেতরে ঢুকে পড়ে।  এই ঘটনা সামাল দিতে ইসরাইল তার তিন ব্যাটেলিয়ন সেনাকে বেইত লিদে পাঠাতে বাধ্য হয়। ওই ব্যাটেলিয়নগুলোকে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল।

ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশের মধ্যে বিভেদ বাড়ছে

আন-নাশরা আরেক খবরে জানিয়েছে, ইসরাইলের বামপন্থি ওয়ার্কার্স পাটির প্রধান ইয়ায়ির গোলান ইসরাইলি পার্লামেন্টের সেইসব সদস্যকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন যারা গতকালের বেইত লিদ হামলায় জড়িত ছিল। তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইলের অভ্যন্তরে মিলিশিয়া গোষ্ঠী সৃষ্টির দায়ে অভিযুক্ত করেছেন।

ইসরাইলি গণমাধ্যম: আমরা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি

ইসরাইলি দৈনিক মাআরিভ বুধবার এক প্রতিবেদনে লিখেছে: ইসরাইল এখন আর সহিংসতার দ্বারপ্রান্তে নেই বরং গণ্ডগোলের ভেতরে প্রবেশ করেছে। একটি সেনা ঘাঁটিতে কয়েক ডজন নয় বরং কয়েকশ’ বিক্ষোভকারীর অনুপ্রবেশের যে ভিডিও প্রকাশিত হয়েছে তা থেকে বলা যায়, ইহুদিবাদী ইসরাইলি সমাজে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।