তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহু'র মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/west_asia-i143416-তথ্য_ফাঁসের_দায়ে_নেতানিয়াহু'র_মুখপাত্র_উপদেষ্টাসহ_৪_ইসরাইলি_কর্মকর্তা_গ্রেপ্তার
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র মুখপাত্র এবং অপর তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেপ্তার
    তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেপ্তার

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র মুখপাত্র এবং অপর তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো।

ইসরাইলের সুপ্রিম কোর্ট আজ (রোববার) ঘোষণা করেছে, নিরাপত্তা তথ্য ফাঁস মামলায় চার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা ও মুখপাত্র এলি ফেল্ডস্টেইনও রয়েছে। এই ব্যক্তি দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে কাজ করত। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।

ইসরাইলি সূত্রগুলো বলছে, ইহুদিবাদী ইসরাইলের চার কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। তারা সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। আর এই তথ্য ফাঁসের কারণে গাজায় এবং লেবাননে চলমান যুদ্ধে দখলদার ইসরাইল ক্ষতিগ্রস্ত হয়েছে।  

কয়েকদিন ধরেই ইসরাইলের সেনাবাহিনীসহ কয়েকটি সংস্থা গোপন ফাঁসের বিষয়ে তদন্ত করছে। ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ এবং ইসরাইলের বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদ এই ঘটনার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লেবাননেও এখন একই কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।