ইসরায়েলি হামলায় প্রেস টিভির সাংবাদিক আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i155426-ইসরায়েলি_হামলায়_প্রেস_টিভির_সাংবাদিক_আহত
পার্সটুডে-পশ্চিম তীরে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের লাইভ রিপোর্টিংয়ের সময় প্রেস টিভির একজন প্রতিবেদক আহত হয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২৫ ১৬:৫২ Asia/Dhaka
  • প্রেস টিভির প্রতিবেদক নাঘা হামেদ
    প্রেস টিভির প্রতিবেদক নাঘা হামেদ

পার্সটুডে-পশ্চিম তীরে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের লাইভ রিপোর্টিংয়ের সময় প্রেস টিভির একজন প্রতিবেদক আহত হয়েছেন।

অধিকৃত কুদসের উত্তরে অবস্থিত কালান্দিয়া শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ঘটনা সরাসরি কভার করার সময় প্রেস টিভির প্রতিবেদক নাঘা হামেদ ইসরায়েলি সেনাদের হামলায় গুলিবিদ্ধ হন। পার্সটুডে আরও জানায়, প্রেস টিভির প্রতিবেদক গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলেন যে ইসরায়েলি বাহিনী একই সাথে কাঁদানে গ্যাস এবং প্লাস্টিক বুলেট ব্যবহার করছে।

এদিকে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অভিযানের সময় কমপক্ষে চারজন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে তাজা গুলি দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

কলান্দিয়া শিবিরে প্রবেশের পর, ইসরায়েলি দখলদার বাহিনী ওই এলাকার সমস্ত মহল্লার নিয়ন্ত্রণ নেয় এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করে। এই বাহিনীর সাথে থাকা বুলডোজারগুলো ক্যাম্পের আশেপাশের বেশ কয়েকটি বাণিজ্যিক ইউনিটও ভেঙে ফেলেছে। এর আগে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এই অভিযানগুলো কভার করার সময় ঘটনাস্থলে উপস্থিত সংবাদ গোষ্ঠিগুলোকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন