মার্কিন প্রতিনিধিদল সাক্ষাৎ করল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে
https://parstoday.ir/bn/news/west_asia-i15886-মার্কিন_প্রতিনিধিদল_সাক্ষাৎ_করল_প্রেসিডেন্ট_আসাদের_সঙ্গে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার শান্তি পরিষদের একটি প্রতিনিধিদল। সাক্ষাত অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসাদ বলেন, মার্কিন সরকারের নীতি দেশটির জনগণের স্বার্থ এমনকি সামগ্রিকভাবে সারা বিশ্বের স্বার্থের পরিপন্থি। আমেরিকার শান্তি পরিষদ হচ্ছে বিশ্ব শান্তি পরিষদের মার্কিন শাখা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৬ ১২:০৬ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধিদল সাক্ষাৎ করল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার শান্তি পরিষদের একটি প্রতিনিধিদল। সাক্ষাত অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসাদ বলেন, মার্কিন সরকারের নীতি দেশটির জনগণের স্বার্থ এমনকি সামগ্রিকভাবে সারা বিশ্বের স্বার্থের পরিপন্থি। আমেরিকার শান্তি পরিষদ হচ্ছে বিশ্ব শান্তি পরিষদের মার্কিন শাখা।

প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, একটি পরাশক্তি হিসেবে আমেরিকার উচিত- সংঘাত ও ধ্বংসযজ্ঞ বাদ দিয়ে জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তির ভিত্তিতে বিশ্বে ইতিবাচক ভূমিকা পালন করা। বৈঠকের পর সিরিয়া সফরকারী মার্কিন প্রতিনিধিদলের প্রধান সাংবাদিক হেনরি লোয়েনডর্ফ এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে তারা ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা করেছেন।   

লোয়েনডর্ফ আরো বলেন, “আমরা প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাত করতে পেরে সাম্মানিত বোধ করছি। সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একদম সোজোসাপ্টা কথা বলেছেন এবং আমাদেরকেও তিনি তেমনটি করতে বলেছিলেন। আমরা যা দেখছি তা নিয়ে প্রশ্ন করেছি এবং তিনি যৌক্তিক, সঠিক ও বিজ্ঞজনোচিত জবাব দিয়েছেন। তিনি শুধুমাত্র  সিরিয়া পরিস্থিতিতে বক্তব্য রেখে আমাদেরকে মুগ্ধ করেন নি বরং বিশ্ব শক্তিগুলো নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতেও আমরা মুগ্ধ।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯