আমরা যুদ্ধের ময়দানকে ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করব: হিজবুল্লাহর মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i159316-আমরা_যুদ্ধের_ময়দানকে_ইসরায়েলের_জন্য_জাহান্নামে_পরিণত_করব_হিজবুল্লাহর_মহাসচিব
পার্সটুডে- হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র একটি অভ্যন্তরীণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ বাহিনী যুদ্ধ ক্ষেত্র ছেড়ে যাবে না এবং ইসরায়েলি শাসনের জন্য এটিকে জাহান্নামে পরিণত করা হবে।
(last modified 2026-05-12T11:13:02+00:00 )
মে ১২, ২০২৬ ১৭:০১ Asia/Dhaka
  • লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম,
    লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম,

পার্সটুডে- হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র একটি অভ্যন্তরীণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ বাহিনী যুদ্ধ ক্ষেত্র ছেড়ে যাবে না এবং ইসরায়েলি শাসনের জন্য এটিকে জাহান্নামে পরিণত করা হবে।

পার্সটুডে জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম, হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, "আপনাদের ড্রোনগুলো দখলদার ইসরায়েল এবং বিশ্বের সবচেয়ে কুচক্রি লোকদের আতঙ্কিত করে তুলেছে।" তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র লেবাননের একটি অভ্যন্তরীণ বিষয় এবং এটি কোনো আলোচনার বিষয় হবে না।

যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন: তোমরা মরবে না; হয় তোমরা ময়দানে থাকবে অথবা শহীদ হবে এবং তোমরা আল্লাহর কাছে জীবিত থাকবে।

শেখ নাইম কাসেম তার ভাষণের অন্য এক অংশে বলেন, আমরা মাথা নত করব না বা আত্মসমর্পণও করব না এবং আমরা লেবানন ও তার জনগণকে রক্ষা করে যাব। এতে যত সময়ই লাগুক এবং আমাদের যত ক্ষয়ক্ষতিই হোক না কেন, এর মূল্য আত্মসমর্পণের চেয়ে কম।

লেবাননে হিজবুল্লাহর মহাসচিব জোর দিয়ে বলেছেন: আমরা ময়দান ছাড়ব না এবং শত্রুর জন্য একে নরকে পরিণত করব ও আগ্রাসনের জবাব দেব।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।