খলিল আল-হাইয়াকে ইয়েমেনের বার্তা: আমরা ফিলিস্তিনি জাতির পাশে আছি
পার্সটুডে- ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডারের শাহাদাতে শোক প্রকাশ করেছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া'র কাছে পাঠানো এক বার্তায় শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডারের শাহাদাতে সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে- “ড. আল-হাইয়া আমরা শহীদ ইজ্জাদ্দিন আল-হাদ্দাদ'র পরিবার এবং ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “শত্রুর কাপুরুষোচিত অপরাধ ফিলিস্তিনি জনগণকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের সংগ্রাম ও প্রতিরোধ থেকে বিরত রাখতে পারবে না।”
ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “শহীদদের রক্ত ফিলিস্তিনি প্রতিরোধকে আরও শক্তিশালী করবে, যাতে তারা দৃঢ়তা, অবিচলতা এবং নিজেদের আদর্শের প্রতি অঙ্গীকার ধরে রেখে প্রতিশ্রুত বিজয়ের দিকে এগিয়ে যেতে পারে।”
বিবৃতিতে আরও একবার ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইয়েমেনের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, জায়নবাদী দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।