'দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ‘ধ্বংসাত্মক জবাব’
https://parstoday.ir/bn/news/west_asia-i160132-'দক্ষিণ_লেবাননে_হামলা_বন্ধ_করুক_ইসরায়েল_নইলে_ধ্বংসাত্মক_জবাব’
পার্সটুডে– ইরানের খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি আগ্রাসী শাসনব্যবস্থা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ক্রমাগত বাড়িয়ে চলেছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালাচ্ছে এবং ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যুদ্ধাপরাধ সংঘটিত করছে।
(last modified 2026-06-08T11:14:20+00:00 )
জুন ০৮, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka
  • ইরানের খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি
    ইরানের খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি

পার্সটুডে– ইরানের খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি আগ্রাসী শাসনব্যবস্থা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ক্রমাগত বাড়িয়ে চলেছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালাচ্ছে এবং ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যুদ্ধাপরাধ সংঘটিত করছে।

ইরনা বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগেও একাধিকবার সতর্কবার্তা দিয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ‘শিশুহত্যাকারী’ ইসরায়েলি শাসনব্যবস্থা সব লাল রেখা অতিক্রম করেছে এবং দক্ষিণ লেবাননে হামলা বাড়ানোর পাশাপাশি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ (দাহিয়া)কেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

মেজর জেনারেল আবদুল্লাহি আরও বলেন, এর আগেই আমরা সতর্ক করেছিলাম যে, যদি দাহিয়ায় অপরাধমূলক হামলা বিস্তৃত করা হয়, তাহলে অধিকৃত ভূখণ্ডে অবস্থিত কিছু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে অবিলম্বে দক্ষিণ লেবানন ও দাহিয়ায় হামলা বন্ধ করতে হবে। অন্যথায়, যদি তারা এই অঞ্চলে হামলার পরিধি আরও বাড়ায় অথবা ইরানের পদক্ষেপের জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের আরও কঠোর, শক্তিশালী ও অনুতাপজনক আঘাতের মুখোমুখি হতে হবে। সেই সঙ্গে ইসরায়েল এবং তার সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসাত্মক হামলার নতুন অধ্যায় শুরু হবে।

খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্রের সতর্কবার্তা

এদিকে, ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রও একটি ভিডিও বার্তার মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও দাহিয়ার ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন: আহমাদিয়ান

এ ঘটনার প্রেক্ষাপটে ইরানের প্রতিরক্ষা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি আলী আকবার আহমাদিয়ান এক বার্তায় বলেন, “তেল আবিবের আকাশে যে গর্জন শোনা যাচ্ছে, সেটি ইরানি জাতির গর্জন। ইরান এবং ইরানি জনগণ কখনোই কারও চাপিয়ে দেওয়া ইচ্ছার কাছে মাথা নত করবে না।”

তিনি আরও বলেন, “আল্লাহর ওপর ভরসা এবং জনগণের সমর্থন নিয়ে ইরানের দায়িত্বশীল ব্যক্তিরা চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন।” তিনি সতর্ক করে বলেন, “চাপ ও হুমকির নীতি অব্যাহত থাকলে তার জবাব হবে আরও কঠোর ও আরও শক্তিশালী।”

আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডারের সংক্ষিপ্ত বার্তা

অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার সাইয়্যেদ মাজিদ লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ইরানের রোববার রাতের অভিযানের প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত বার্তা প্রকাশ করেন।

তার বার্তায় মাত্র দুটি শব্দ ছিল:

“আল-ওয়াদু ওফা” (প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে)।#