ইসরায়েলি গণমাধ্যমের স্বীকারোক্তি: ইরান‌ই শেষ কথা বলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i160156-ইসরায়েলি_গণমাধ্যমের_স্বীকারোক্তি_ইরান_ই_শেষ_কথা_বলছে
পার্সটুডে- একটি হিব্রু ভাষার দৈনিক স্বীকার করেছে, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শক্তি প্রমাণিত হয়েছে।
(last modified 2026-06-09T14:04:07+00:00 )
জুন ০৯, ২০২৬ ১৬:১৩ Asia/Dhaka
  • • ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি
    • ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি

পার্সটুডে- একটি হিব্রু ভাষার দৈনিক স্বীকার করেছে, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শক্তি প্রমাণিত হয়েছে।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওথ আহারনোথ স্বীকার করেছে, শেষ কথা ইরানই বলছে এবং একটি নতুন আঞ্চলিক সমীকরণ তৈরিতে তারা তাদের শক্তি প্রদর্শন করেছে।

সংবাদপত্রটি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপর আগ্রাসনের জবাবে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছে।

এদিকে, ইসরায়েলের চ্যানেল-১৫ তাদের প্রতিবেদনে আরও বলেছে, ইরানের সাথে সংঘর্ষের আরেকটি পর্ব ইসরায়েলের জন্য একটি বেদনাদায়ক আঘাত এবং প্রতিরোধক হিসেবে শেষ হয়েছে।

ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনও এক প্রতিবেদনে স্বীকার করেছে, ইরান আবারও প্রক্সি ফ্রন্টগুলোকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। এ সময় তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপর ইসরায়েলের আগ্রাসনের জবাবে অধিকৃত অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে।

ইসরায়েলের সংবাদপত্র ইসরায়েল হিউমও একটি প্রতিবেদনে জোর দিয়ে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঘোষণা দিয়ে একটি উদ্বেগজনক বিষয় দেখিয়ে দিয়েছে আর তা হচ্ছে, বৈরুতের ওপর যেকোনো হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। অপরাধী আমেরিকার সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিয়া অঞ্চলে নৃশংস ইসরায়েলের আগ্রাসন ও অপকর্মের পরিপ্রেক্ষিতে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে রবিবার রাতে ইসরায়েলকে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।