লেবানন ইসরায়েলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
-
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট
পার্সটুডে-লেবাননে ইসরায়েলের চলমান ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তার কঠোরভাবে সমালোচনা করেছেন।
ইরনা’র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গাদি আইজেনকট নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, ইসরায়েল তার ব্যক্তিগত উদ্বেগ ও হিসাব-নিকাশের প্রভাবের মধ্যে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন: লেবানন মেনাখেম বেগিন থেকে শুরু করে এহুদ ওলমার্ট এবং বর্তমানে নেতানিয়াহু পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের জন্য একটি রাজনৈতিক কবরস্থান হয়ে উঠেছে।
এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরায়েলি গণমাধ্যম এবং সেনাবাহিনী দক্ষিণ লেবাননে গতকালের (বৃহস্পতিবার) সংঘর্ষের বিস্তারিত প্রকাশ করেছে।
চ্যানেল “কান” জানিয়েছে, দক্ষিণ লেবাননের “বেইত ইয়াহুন” এলাকায় এক সংঘর্ষের সময় হিজবুল্লাহর এক যোদ্ধা ইসরায়েলি সেনাদের দিকে একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে একজন অফিসারসহ চারজন সেনা আহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় দুইজন অফিসার এবং দুইজন সৈন্য আহত হয়েছে।
এই পরিস্থিতি এমন সময় ঘটছে যখন লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ