লেবাননে ইরান দূতাবাসে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি গ্রেফতার
https://parstoday.ir/bn/news/west_asia-i16108-লেবাননে_ইরান_দূতাবাসে_হামলার_সঙ্গে_জড়িত_ব্যক্তি_গ্রেফতার
লেবাননে অবস্থিত ইরান দূতাবাসে হামলার প্রধান সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৬ ০৮:০৬ Asia/Dhaka
  • লেবাননে ইরান দূতাবাসে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি গ্রেফতার

লেবাননে অবস্থিত ইরান দূতাবাসে হামলার প্রধান সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

আবু আত-তাইয়্যেব নামক ওই ব্যক্তি ইরান দূতাবাসে হামলায় ব্যবহৃত গাড়িবোমা প্রস্তুত করে দিয়েছিল। ধরা পড়ার পর সে উগ্র তাকফিরি গোষ্ঠী আন্‌-নুসরার সঙ্গে সহযোগিতা এবং লেবাননে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে বৈরুতে ইরান দূতাবাসে হামলার প্রধান পরিকল্পনাকারী মাজেদ আল মাজেদকে লেবাননের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছিল। সে ছিল সৌদি নাগরিক  এবং লেবাননে তৎপর ‘আব্দুল্লাহ আজম’ সন্ত্রাসী গ্রুপের কমান্ডার। তাকে গ্রেফতারের কিছুদিন পরই তার রহস্যজনক মৃত্যুর খবর প্রচারিত হয়।

২০১৩ সালের ১৯ নভেম্বর বৈরুতে ইরান দূতাবাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ ব্যক্তি নিহত এবং ১৫০ জনের বেশি লোক আহত হয়েছিল।#   

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/১