সমস্যা সত্ত্বেও কঠিন সময়গুলোতে আফগানদের সাহায্য করেছে ইরান: জবিউল্লাহ মুজাহিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i161702-সমস্যা_সত্ত্বেও_কঠিন_সময়গুলোতে_আফগানদের_সাহায্য_করেছে_ইরান_জবিউল্লাহ_মুজাহিদ
পার্সটুডে- আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ইরান নিজে সমস্যা ও প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও কঠিন সময়গুলোতে আফগানদের ভুলে যায়নি এবং আফগানিস্তানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে।
(last modified 2026-07-27T04:34:33+00:00 )
জুলাই ২৭, ২০২৬ ১০:২৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ
    আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ

পার্সটুডে- আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ইরান নিজে সমস্যা ও প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও কঠিন সময়গুলোতে আফগানদের ভুলে যায়নি এবং আফগানিস্তানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে।

পার্সটুডে জানিয়েছে, মুজাহিদ আরও বলেন, আফগান জনগণ ইরানের এই সাহায্য ও সহযোগিতা কখনো ভুলবে না এবং এই দেশের প্রতি তারা কৃতজ্ঞ।

মুজাহিদ বলেন, এই সাহায্য আফগানিস্তানের জনগণ এবং এই দেশের মুসলিম ভাইদের প্রতি ইরানের সহযোগিতার একটি সুস্পষ্ট উদাহরণ।

তিনি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সময় আফগানিস্তানকে সহযোগিতা ও সাহায্যকারী অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বন্যার পর, কাবুলে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জানায়, আফগানিস্তানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দেশটির মানবিক ও ত্রাণ কনভয়কে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে পাঠানো হয়েছে।

প্রকাশিত বিবৃতি অনুসারে, এই সাহায্যের সিংহভাগ ছিল আটা ও তেল, যা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়েছিল।#

পার্সটুডে/এমআরএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।