নেতানিয়াহু ইসরায়েলকে অর্থনৈতিক ধস ও বিচ্ছিন্নতার দিকে নিয়ে গেছেন: লিবারম্যান
https://parstoday.ir/bn/news/west_asia-i163402-নেতানিয়াহু_ইসরায়েলকে_অর্থনৈতিক_ধস_ও_বিচ্ছিন্নতার_দিকে_নিয়ে_গেছেন_লিবারম্যান
পার্সটুডে- দখলদার ইসরায়েলের ‘ইসরায়েল বেইতেনু’ দলের প্রধান আভিগদোর লিবারম্যান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছেন।
(last modified 2026-09-26T14:10:10+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:১৯ Asia/Dhaka
  • লিবারম্যান
    লিবারম্যান

পার্সটুডে- দখলদার ইসরায়েলের ‘ইসরায়েল বেইতেনু’ দলের প্রধান আভিগদোর লিবারম্যান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছেন।

লিবারম্যান বলেন, “নেতানিয়াহু ইসরায়েলকে বৈশ্বিক বিচ্ছিন্নতার দিকে নিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, নেতানিয়াহু ও ইসরায়েল এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পশ্চিমা বিশ্বের জন্য কঠিন একটা বোঝায় পরিণত হয়েছে।

ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানে ধস নামার দিকে ইঙ্গিত করে লিবারম্যান বলেন, “২৭ অক্টোবরের নির্বাচনে আমাদের এমন একজন প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে হবে, যিনি ইসরায়েলকে রাজনৈতিক, নিরাপত্তাগত ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন।”#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।