হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত সিরিয়ায় অভিযান চলবে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i18790-হুমকি_নির্মূল_না_হওয়া_পর্যন্ত_সিরিয়ায়_অভিযান_চলবে_তুরস্ক
তুরস্কের বিরুদ্ধে যতদিন হুমকি থাকবে ততদিন পর্যন্ত সিরিয়ায় তুর্কি সেনারা অবস্থান করবে বলে জানিয়েছে আঙ্কারা। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে তুর্কি সেনাবাহিনী যখন দেশটির ভেতর সামরিক অভিযান শুরু করেছে তার কয়েক দিন পর এ ঘোষণা দিল তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ১৪:০১ Asia/Dhaka
  • তুর্কি প্রধানমন্ত্রী বিনআলী ইলদিরিম
    তুর্কি প্রধানমন্ত্রী বিনআলী ইলদিরিম

তুরস্কের বিরুদ্ধে যতদিন হুমকি থাকবে ততদিন পর্যন্ত সিরিয়ায় তুর্কি সেনারা অবস্থান করবে বলে জানিয়েছে আঙ্কারা। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে তুর্কি সেনাবাহিনী যখন দেশটির ভেতর সামরিক অভিযান শুরু করেছে তার কয়েক দিন পর এ ঘোষণা দিল তুরস্ক।

আজ (বুধবার) তুর্কি প্রধানমন্ত্রী বিনআলী ইলদিরিম এ মন্তব্য করেছেন। গত সপ্তাহে সিরিয়ার মাটিতে অনুপ্রবেশ করে সেখানে সামরিক অভিযান চালিয়েছে তুর্কি সেনাবাহিনী। সিরিয়ায় তৎপর উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমন করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে বলে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দাবি করেছিলেন।

তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিরিয়ায় বিশেষ বাহিনী।তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি পেকেকে'র সঙ্গে ওয়াইপিজি'র সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে আঙ্কারা কৃর্তপক্ষ। তুরস্কের ভিতরে একটি স্বায়ত্বশাসিত আলাদা কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ১৯৮০ সাল থেকে পিকেকে গেরিলারা তুর্কি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩১