সিরিয়ার উত্তরাঞ্চলে ঢুকল তুর্কি ট্যাংকসহ সাঁজোয়া বহর
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১৬:২৯ Asia/Dhaka
সিরিয়ার উত্তরাঞ্চলে আজ (শনিবার) তুরস্কের ট্যাংক ও সাঁজোয়া বহর ঢুকেছে। কুর্দি বাহিনীর বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে এ বহর তুরস্কের কিলিস প্রদেশ থেকে সিরিয়ায় ঢোকে।
বহরে প্রায় ২০টি ট্যাংক, ৫টি সাঁজোয়া গাড়ি এবং ট্রাকসহ অন্যান্য যানবাহন রয়েছে। এ স্থানটি জারাবলুস শহর থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। গত সপ্তাহে তুর্কি বাহিনী সেখানে 'অপারেশন ইউফ্রেটিস শিল্ড' নামের সামরিক অভিযান শুরু করে। এতে তুর্কি সেনাদেরকে সমর্থন দিচ্ছে সিরিয়ার তুর্ক গেরিলারা।
পাঁচ বছর আগে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীরগুলোর তৎপরতা শুরুর পর এই প্রথম সিরিয়ায় বড় আকারে তুর্কি সামরিক বাহিনীর অনুপ্রবেশ ঘটল।#
পার্সটুডে/মূসা রেজা/৩
ট্যাগ