ন্যাটোর পক্ষ থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে তুরস্ক: বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/west_asia-i19198-ন্যাটোর_পক্ষ_থেকে_সিরিয়ায়_হামলা_চালাচ্ছে_তুরস্ক_বিশ্লেষক
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো এবং আমেরিকার পক্ষ থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে তুরস্ক। কানাডার মন্ট্রিল থেকে ইরানের প্রেস টিভিকে এ কথা বলেছেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষক স্টুয়ার্ট ব্রেনান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৬ ১৫:১৩ Asia/Dhaka
  • তুর্কি ট্যাংক
    তুর্কি ট্যাংক

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো এবং আমেরিকার পক্ষ থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে তুরস্ক। কানাডার মন্ট্রিল থেকে ইরানের প্রেস টিভিকে এ কথা বলেছেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষক স্টুয়ার্ট ব্রেনান।

প্রেস টিভির পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল-উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তুরস্ক সিরিয়ায় হামলা চালাচ্ছে বলে দাবি করছে কিন্তু যখন সীমান্তবর্তী কুবানি শহর দখল করেছিল তখন কেন তুরস্ক দায়েশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি।

এ প্রশ্নের সঙ্গে একমত পোষণ করে ব্রেনান বলেন, ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারাই তো দায়েশ সন্ত্রাসী। দায়েশ সন্ত্রাসীরা ফ্রি সিরিয়ান আর্মির পোষাক পরে সিরিয়ায় সহিংসতা চালাচ্ছে। পাশাপাশি তুরস্কের অভিযানে এ পর্যন্ত দায়েশের পক্ষ থেকে কোনো বাধা আসে নি এবং তুরস্ক ছিল সন্ত্রাসীদের প্রধান সরবরাহ লাইন। একথাও মনে রাখতে হবে, তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য। ন্যাটো ও আমেরিকার ঘাঁটি রয়েছে সিরিয়ার ভেতরে। ফলে তুরস্ক যোগ দেয়ায় ন্যাটো এখন সিরিয়ায় প্রায় সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি রয়েছে। তুরস্কের কাছে কুর্দি ইস্যু আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়; মূল বিষয় হচ্ছে সিরিয়ার বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা। স্টুয়ার্ট ব্রেনান বলেন, মার্কিন অনুরোধেই সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪