জাতিসংঘের ত্রাণবহর ব্যবহার করছে জঙ্গিরা: ভিডিও ফুটেজ প্রকাশ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i20731-জাতিসংঘের_ত্রাণবহর_ব্যবহার_করছে_জঙ্গিরা_ভিডিও_ফুটেজ_প্রকাশ_(ভিডিও)
সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিরা দেশটিতে জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ত্রাণবহরকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করেছে বলে রাশিয়া খবর দিয়েছে। মস্কো নিজের এ দাবি প্রমাণ করার জন্য ড্রোন থেকে তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০২:১৭ Asia/Dhaka

সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিরা দেশটিতে জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ত্রাণবহরকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করেছে বলে রাশিয়া খবর দিয়েছে। মস্কো নিজের এ দাবি প্রমাণ করার জন্য ড্রোন থেকে তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

পর্যবেক্ষণ ড্রোন থেকে তোলা এ ফুটেজের বরাত দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ জানিয়েছেন, জাতিসংঘের আক্রান্ত ত্রাণবহরটির সঙ্গে বিপুল পরিমাণ মর্টারবাহী জঙ্গিদের এটি ট্রাক স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ ত্রাণবহরের কার্যক্রম পর্যবেক্ষণকারী ড্রোন থেকে তোলা এ ভিডিও আমাদেরকে আসল সত্য জানতে সহায়তা করেছে। এতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, জঙ্গিরা বিপুল পরিমাণ মর্টারবাহী পিক-আপ ট্রাক স্থানান্তরের জন্য জাতিসংঘের ত্রাণবহর ব্যবহার করছে।

প্রকাশিত ফুটেজে মর্টারবাহী ট্রাকটিকে ত্রাণবহরের পাশ দিয়ে এমনভাবে যেতে দেখা যাচ্ছে যাতে এটিকে শুধু একদিক থেকেই শনাক্ত করা সম্ভব।

এর আগে সোমবার জাতিসংঘ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায়, সিরিয়ার আলেপ্পো প্রদেশের দুর্গম শহর উরুম আল-কুবরাগামী ৩১টি ট্রাকের ত্রাণবহরে বিমান হামলা হয়েছে। হামলায় অন্তত ১৮টি ট্রাক ধ্বংস ও সেগুলোর চালকরা নিহত হয়েছে।

মার্কিন সামরিক সূত্র ওই হামলার জন্য রুশ জঙ্গিবিমানকে দায়ী করেছে। কেউ কেউ এজন্য সিরিয়ার সেনাবাহিনীকেও অভিযুক্ত করেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কোনাশেঙ্কভ তাৎক্ষণিকভাবে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আলেপ্পোয় জাতিসংঘের কোনো ত্রাণবহরে রাশিয়া বা সিরিয়ার বিমান বাহিনী কোনো হামলা চালায়নি।

এ ছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভাও এ অভিযোগ অস্বীকার করেছেন যে, ত্রাণবহরটিতে হামলার আগ মুহূর্তে এটির আকাশে দু’টি রুশ সুখোই এসইউ-২৪ জঙ্গিবিমান দেখা গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১