‘আপনার পরামর্শের প্রয়োজন নেই’: মুনের বক্তব্যের জবাবে সিরিয়া
-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে কোনো পরামর্শ চায় না। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্যের প্রতিক্রিয়ায় মুয়াল্লেম একথা বলেছেন।
জাতিসংঘ মহাসচিব গতকাল (মঙ্গলবার) তার বিদায়ী ভাষণে অভিযোগ করেন, সিরিয়ার সরকার দেশটিতে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। তিনি বলেছেন, “সিরিয়ার সহিসংতায় জড়িত সব পক্ষই বেসামরিক নাগরিক হত্যা করছে তবে সরকারের মতো এত বেশি কেউ করছে না।”
বান কি মুনের এ বক্তব্যের জবাবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক সমস্যার সমাধান খোঁজার পথ থেকে বিচ্যুত হয়েছেন জাতিসংঘ মহাসচিব এবং তার বক্তব্য জাতিসংঘ সনদের নীতি থেকে বহুদূরে।” বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, বান কি মুন মহাসচিব থাকাকালীন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্বের সমাধান করা সম্ভব হয় নি। বিবৃতিতে ওয়ালিদ আল-মুয়াল্লেলম আরো বলেছেন, সিরিয়ার জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার আছে এবং এক্ষেত্রে বান কি মুনের পরামর্শের প্রয়োজন নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১