তুর্কি সেনাবাহিনীর হামলায় ৯ কুর্দি বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i21478-তুর্কি_সেনাবাহিনীর_হামলায়_৯_কুর্দি_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছে।সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারা যখন সামরিক অভিযান অব্যাহত রেখেছে তখন এ হামলার খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ১৩:২৭ Asia/Dhaka
  • তুর্কি সেনাবাহিনীর হামলায় ৯ কুর্দি বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছে।সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারা যখন সামরিক অভিযান অব্যাহত রেখেছে তখন এ হামলার খবর এলো।

প্রত্যক্ষদর্শীরা সিরিয়ার স্বাধীন এআরএ সংবাদ মাধ্যমকে গতকাল (বুধবার) জানিয়েছে, কুর্দি অধ্যুষিত কাহিলা শহরে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় ছয় শিশু এবং তিন নারী প্রাণ হারিয়েছেন। ওই শহরের একটি আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় আরো বহু লোক আহত হয়েছে।

সিরিয়ার তাকফিরি গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী হিসেবে খ্যাত রাক্কার ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত সিরিয়ার সীমান্তবর্তী তেল আবিয়াদের কাছে কাহিলা শহরটি অবস্থিত। মার্কিন সমর্থন পুষ্ট কুর্দি পিউপিল'স প্রটেকশন ইউনিটস বা ওয়াইপিজি তুর্কি সেনাবাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটি আরো বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে তুর্কি সেনাবাহিনী নিরাপরাধ বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালাচ্ছে।

ওয়াইপিজি তার বিবৃতিতে বলেছে, সীমান্ত এলাকায় তুর্কি সেনাবাহিনীর অভিযান আমরা মেনে নেব না।আমরা এর কড়া জবাব দেয়ার জন্য প্রস্তুত আছি।আমাদের লোকজনের ওপর হামলা বন্ধের জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করব।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯