সিরিয়ায় আবার মার্কিন জোটের হামলা: ৯ বেসামরিক নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i21781-সিরিয়ায়_আবার_মার্কিন_জোটের_হামলা_৯_বেসামরিক_নাগরিক_নিহত
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় সিরিয়ায় অন্তত নয়জন নিহত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মারে শহরে আজ (রোববার) এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ১৫:০২ Asia/Dhaka
  • ৬ জুলাইয়ের ছবি
    ৬ জুলাইয়ের ছবি

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় সিরিয়ায় অন্তত নয়জন নিহত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মারে শহরে আজ (রোববার) এ ঘটনা ঘটেছে।

সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, শহরটি আলেপ্পো শহর থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। সিরিয়ার সেনারা যখন আলেপ্পো শহর দখলের অভিযান জোরদার করেছে তখন মার্কিন জোটের এই হামলার খবর এল। অবশ্য, এর আগেও মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়ায় বেসামরিক মানুষ মারা গেছে।

সাম্প্রতিক অভিযানে আলেপ্পো শহরের হান্দারাত শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সেনারা। পাশাপাশি ওই এলাকার গুরুত্বপূর্ণ আল-কান্দি হাসপাতালেরও নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। নতুন এ লড়াইয়ে বহু বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে- হাসপাতালের নিয়ন্ত্রণ নেয়ার লড়াইয়ে সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে মর্টার ও রকেট ব্যবহার করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২