হামায় কয়েকটি শহর এবং গ্রাম পুনরুদ্ধার করেছে সিরিয় বাহিনী
-
ফাইল ফটো
সিরিয়ার স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় সরকারি সেনারা হামা প্রদেশে কয়েকটি শহর এবং গ্রাম পুনরুদ্ধার করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয় বাহিনী সেখানে উগ্র তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সিরিয়ার সেনারা আজ (শনিবার) আল-তালিসিয়া, আল-কাহিরা এবং তেল আল-আসুদসহ কয়েকটি শহর বা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে।
গত আগস্টের শেষ দিকে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা হামায় ভয়াবহ হামলা চালিয়ে কয়েকটি শহর এবং গ্রাম দখলে নিয়েছিল।
এছাড়া, আলেপ্পোয় আঙ্কারার মদদপুষ্ট সন্ত্রাসীরা দায়েশের নিকট কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। অবজারভেটরি জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীরা আখতারিয়ান গ্রাম দখলে নেয় এবং দাবিক থেকে ৩ কিলোমিটার পূর্বে অবস্থিত তুর্কম্যান বারেহের দিকে অগ্রসর হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৮