সিরিয়ায় ১০ হাজারেরও বেশি সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে আত্ম-সমর্পণ করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i22876-সিরিয়ায়_১০_হাজারেরও_বেশি_সন্ত্রাসী_অস্ত্র_জমা_দিয়ে_আত্ম_সমর্পণ_করেছে
সিরিয়ার ঐক্য বা পুনর্মিলন বিষয়ক মন্ত্রী আলী হায়দার আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, দেশটিতে ১০ হাজারেরও বেশি সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে আত্ম-সমর্পণ করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৮:০৫ Asia/Dhaka
  •  সিরিয়ায় ১০ হাজারেরও বেশি সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে আত্ম-সমর্পণ করেছে

সিরিয়ার ঐক্য বা পুনর্মিলন বিষয়ক মন্ত্রী আলী হায়দার আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, দেশটিতে ১০ হাজারেরও বেশি সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে আত্ম-সমর্পণ করেছে।

সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে সন্ত্রাসীদেরকে শান্তিপূর্ণ জীবনে ফিরিয়ে আনার সরকারি পরিকল্পনার আওতায় এই সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে।  তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং তাদের অনেকেই সরকারের সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছে। 

এ সংবাদ প্রচার করেছে আরআইএ নভোস্তি। 

সিরিয়ার সরকার ২০১১ সাল থেকে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। সন্ত্রাসীদের কেউ কেউ স্থানীয় হলেও বেশিরভাগই এসেছে বাইরের নানা দেশ থেকে। 

পার্সটুডে/মু.আ. হুসাইন/১৩