মিশরের কাছে সহায়তা চেয়েছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i23317-মিশরের_কাছে_সহায়তা_চেয়েছে_সিরিয়া
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মিশরের সহায়তা চেয়ে কায়রোয় বিশেষ দূত পাঠিয়েছে সিরিয়া সরকার। গত রোববার সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক একদিনের জন্য কায়রো সফর করেছেন। সেখানে তিনি মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৮, ২০১৬ ১৪:০৮ Asia/Dhaka
  • সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক
    সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মিশরের সহায়তা চেয়ে কায়রোয় বিশেষ দূত পাঠিয়েছে সিরিয়া সরকার। গত রোববার সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক একদিনের জন্য কায়রো সফর করেছেন। সেখানে তিনি মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা করেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জেনারেল মামলুক মিশরের জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের পরিচালক মেজর জেনারেল খালেদ ফাওজিসহ অন্য বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দু পক্ষ একটি সমন্বিত রাজনৈতিক অবস্থান গ্রহণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।  

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছিলেন, সিরিয়া সংকটে সৌদি আরবের সঙ্গে কায়রো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে না। সে সময় তিনি আরো বলেছিলেন, সিরিয়ায় যদি শান্তি আনতে হয় তাহলে দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী থাকতে পারবে না। অন্যদিকে, সৌদি আরব ও কাতারসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮