ইরাকে মার্কিন জোটের বিমান হামলায় ১৫ নারী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i23635-ইরাকে_মার্কিন_জোটের_বিমান_হামলায়_১৫_নারী_নিহত
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় অন্তত ১৫ নারী নিহত ও বহু আহত হয়েছেন। আজ (শুক্রবার) তেল-সমৃদ্ধ কিরকুক শহরের একটি শোক মিছিলে এ হামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ২০:৪৪ Asia/Dhaka
  • মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলার পরের দৃশ্য
    মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলার পরের দৃশ্য

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় অন্তত ১৫ নারী নিহত ও বহু আহত হয়েছেন। আজ (শুক্রবার) তেল-সমৃদ্ধ কিরকুক শহরের একটি শোক মিছিলে এ হামলা হয়।

স্থানীয় সরকারি কর্মকর্তা আমির হুদা কারাম জানান, কিরকুকের দাকুক এলাকায় শিয়া মুসলমানদের একটি মসজিদে মার্কিন জোটের বিমান হামলা হয়েছে। কিরকুক শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় আজ ১৮ জন নিহত হওয়ার পর মার্কিন জোটের বিমান হামলা হলো।

বিদ্যুৎকেন্দ্রের হামলায় ইরানের তিনজন টেকনিশিয়ানও মারা গেছেন। তারা ওই কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ করে আসছিলেন বলে নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা সূত্র এ তথ্য দিয়েছে। দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আত্মঘাতী হামলার পর দায়েশ সন্ত্রাসীরা কিরকুক শহর ও বিদ্যুৎকেন্দ্রের মধ্যকার রাস্তা অবরোধ করে রাখে। তবে এ হামলায় অপরিশোধিত তেল উৎপাদনের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় নি। এছাড়া, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও সচল রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১