মার্কিন জোটের হামলায় সিরিয়ায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/west_asia-i24028-মার্কিন_জোটের_হামলায়_সিরিয়ায়_৩০০_বেসামরিক_নাগরিক_নিহত_অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মার্কিন জোটের হামলায় সিরিয়ার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কথিত সন্ত্রাস-বিরোধী এসব হামলার মাধ্যমে ‘সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা’ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৬, ২০১৬ ১০:৫৭ Asia/Dhaka
  • মার্কিন জোটের হামলায় সিরিয়ায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত: অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মার্কিন জোটের হামলায় সিরিয়ার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কথিত সন্ত্রাস-বিরোধী এসব হামলার মাধ্যমে ‘সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা’ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।  

সংস্থার গবেষণা বিভাগের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ পরিচালক লিন মালুফ বলেন, “সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরিপূর্ণ তথ্য দেয়ার ক্ষেত্রে মার্কিন কর্তৃপক্ষের জন্য এখনই উপযুক্ত সময়।” ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলছে, ২০‌১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে মার্কিন জোটের হামলা শুরুর পর বেসামরিক অবস্থানে হামলা হয়েছে কমিপক্ষে ১১ বার এবং এতে অন্তত ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

মালুফ বলেন, বেসামরিক অবস্থানে মার্কিন জোটের যেসব হামলা হয়েছে তার প্রত্যেকটি ক্ষেত্রে দেখা গেছে- ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর জন্য পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কিনা তাও স্বতন্ত্রভাবে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। অ্যামনেস্টির এ কর্মকর্তা বলেন, কোনো কোনো হামলা নির্বিচারে হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬