গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা
-
ফাইল ফটো
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে দেশটির সেনারা। আজ (রোববার) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
এদিকে, আলেপ্পোর আল-আসাদ এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় নি। এছাড়া, উগ্র সন্ত্রাসীরা পশ্চিম আলপ্পোর সামরিক কলেজের পাশপাশে বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছে বলে খবর বেরিয়েছে।
অন্যদিকে, পশ্চিম আলেপ্পোয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আবু আহমাদ বাদি নামে এক সন্ত্রাসী কমান্ডার নিহত হয়েছে। একই এলাকায় কথিত ফ্রি সিরিয়ান আর্মির আশরাফ হামুদ নামে আরেক সন্ত্রাসী কমান্ডার মারা গেছে।
আলেপ্পোর হামেদানিয়া এলাকায় সন্ত্রাসীদের গোলার আঘাতে দুই বেসামরিক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছে। এর আগে, পশ্চিম আলেপ্পোয় গত বুধবার সন্ত্রাসীদের মর্টার হামলায় ১০ জন নারী ও শিশু আহত হয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০