আলেপ্পোয় সন্ত্রাসীদের হামলায় ৭৪ বেসামরিক নাগরিক নিহত
-
ফাইল ফটো
সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হামলায় অন্তত ৭৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইস এ খবর দিয়েছে। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা এ হামলায় বলে সংস্থাটি জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি আজ (শনিবার) জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৫টি শিশু রয়েছে। উগ্র তাকফিরি জাবহাত ফাতেহ আশ-শাম ও কথিত ফ্রি সিরিয়ান আর্মি পূর্ব আলেপ্পোয় সরকারি সেনাদের ওপর হামলা চালালে এসব বেসামরিক নাগরিক নিহত হয়।
তাকফিরি সন্ত্রাসীদের ভারী অস্ত্র মোতায়েন ও নির্বিচার গোলা বর্ষণে কয়েকজন মানুষ হতাহত হয়েছে বলে নতুন খবর বের হওয়ার পরপরই সিরিয়ান অবজারভেটরি ৭৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর দিল। গত ২২ সেপ্টেম্বর থেকে সরকারি সেনারা আলেপ্পো শহর মুক্ত করার নতুন অভিযান শুরু করেছে।
এদিকে, সিরিয়ার বিমান বাহিনী আলেপ্পোর আশপাশে অন্তত ছয়টি এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। এতে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। এছাড়া, হামা প্রদেশে জাবহাত ফাতেহ আশ-শাম ও দায়েশ সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী। এসব হামলায় বহু সন্ত্রাসী নিহত ও মেশিনগান বসানো বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫