আলেপ্পো এখন মুক্ত; সন্ত্রাসীদের চূড়ান্ত পরাজয় হয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i28081-আলেপ্পো_এখন_মুক্ত_সন্ত্রাসীদের_চূড়ান্ত_পরাজয়_হয়েছে
উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে শেষ পর্যন্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো মুক্ত করা সম্ভব হয়েছে। দেশটির সরকারি বাহিনী এখন শহরটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। চূড়ান্ত অভিযান শুরুর তিন সপ্তাহ পর আলেপ্পো শহরে এই বিজয় এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৬ ১৮:৪৩ Asia/Dhaka
  • মুক্ত আলেপ্পো
    মুক্ত আলেপ্পো

উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে শেষ পর্যন্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো মুক্ত করা সম্ভব হয়েছে। দেশটির সরকারি বাহিনী এখন শহরটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। চূড়ান্ত অভিযান শুরুর তিন সপ্তাহ পর আলেপ্পো শহরে এই বিজয় এল।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (সোমবার) এ খবর নিশ্চিত করেছে। সংস্থাটি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কাজ করে বলে অভিযোগ রয়েছে। তারপরও সিরিয়ান অবজারভেটরি বলেছে, “আলেপ্পো দখলের লড়াই শেষ হয়েছে এবং সরকারি সেনারা সন্ত্রাসীদের দখলে থাকা এলাকাগুলোতে দ্রুত ঢুকে পড়ছে।”

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদুর রহমান জানান, আলেপ্পোর ছয়টি অবস্থান থেকে সন্ত্রাসীরা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এগুলো ছিল তাদের সর্বশেষ আস্তানা। তিনি বলেছেন, সন্ত্রাসীদের জন্য এটি চূড়ান্ত বিপর্যয়।

আজ দিনের প্রথম দিকে সিরিয়ার সেনারা বলেছিল, সন্ত্রাসীদের দখলে এখন মাত্র শতকরা দুই ভাগ ভূমি রয়েছে; আলেপ্পো বিজয় নিতান্তই সময়ের ব্যাপার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২