সৌদি আগ্রাসনে ইয়েমেনের ২২ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i28132-সৌদি_আগ্রাসনে_ইয়েমেনের_২২_লাখ_শিশু_অপুষ্টিতে_ভুগছে_জাতিসংঘ
বর্বরোচিত সৌদি আগ্রাসনের ফলে দারিদ্রপীড়িত ইয়েমেনে ২২ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৬ ১৩:৩৫ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনে ইয়েমেনের ২২ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে: জাতিসংঘ

বর্বরোচিত সৌদি আগ্রাসনের ফলে দারিদ্রপীড়িত ইয়েমেনে ২২ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে।

আজ (মঙ্গলবার) সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি মদদপুষ্ট ইয়েমেনের সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে চলমান যুদ্ধের ফলে দেশটিতে খাদ্য সরবরাহ মারাত্মক সংকটে পড়েছে। এর ফলে ইয়েমেনের ৪৬২,০০০ শিশু চরম অপুষ্টিতে ভুগছে।

ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি মেরিটক্সেল রেলানো জানিয়েছেন, ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের কিছু এলাকায় শিশুরা পৃথিবীর সর্বোচ্চ মাত্রায় অপুষ্টির শিকার। সেখানে প্রতি ১০ শিশুর মধ্যে ৮ জনই অপুষ্টিতে ভুগছে। তিনি বলেন, ইয়েমেনে অপুষ্টির মাত্রা সব সময়ই বেশি ছিল এবং এটি ক্রমশ বাড়ছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরীব এ দেশটির শিশুদের স্বাস্থ্যের অবস্থা এর আগে আর কখনো এতো খারাপ ছিল না বলে জানান তিনি।

অপুষ্টি এবং নিরাময়যোগ্য রোগ বিশেষ করে ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে প্রতি ১০ মিনিটে অন্তত একজন শিশু মারা যাচ্ছে। এদিকে, অপর্যাপ্ত তহবিল এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রবেশ সীমিত থাকায় ইয়েমেনে ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান রেলানো।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩