দামেস্কের কাছে অস্ত্রসমর্পণ করল ১৫০০ সন্ত্রাসী
https://parstoday.ir/bn/news/west_asia-i28207-দামেস্কের_কাছে_অস্ত্রসমর্পণ_করল_১৫০০_সন্ত্রাসী
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ১৫০০ সন্ত্রাসী অস্ত্রসমর্পণ করেছে এবং সরকারি পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই নিয়েছে। চলতি বছর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এ সব সন্ত্রাসী অস্ত্রসমর্পণ করে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ০৯:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ার একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রের দৃশ্য
    সিরিয়ার একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রের দৃশ্য

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ১৫০০ সন্ত্রাসী অস্ত্রসমর্পণ করেছে এবং সরকারি পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই নিয়েছে। চলতি বছর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এ সব সন্ত্রাসী অস্ত্রসমর্পণ করে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি বা ‘সানা’ জানিয়েছে, রিফ দামেস্ক প্রদেশের কানাকের গ্রামের বন্দুকধারীরা অস্ত্র জমা দেয়ার পর সরকারি পুনর্বাসন কেন্দ্রগুলোতে ঠাঁই নেয়।

অস্ত্রসমর্পণ করলে এবং সিরিয়ার নিরাপত্তা বিরোধী তৎপরতায় অংশ গ্রহণ না করার প্রতিশ্রুতি দিলে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে সাধারণ ক্ষমার ঘোষণায় বলা হয়েছিল।

এ ঘোষণার আওতায় এ পর্যন্ত হাজার হাজার সন্ত্রাসী অস্ত্রসমর্পণ  করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪