পূর্ব আলেপ্পোয় সিরিয় বাহিনীর বিজয় ধারা অব্যাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i28303-পূর্ব_আলেপ্পোয়_সিরিয়_বাহিনীর_বিজয়_ধারা_অব্যাহত
সিরিয়ার পূর্ব আলেপ্পোয় সরকারি বাহিনী নতুন করে বিজয় লাভ করেছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার অংশ হিসেবে সিরিয়ার সরকারি বাহিনী এ নগরীতে অভিযান অব্যাহত রেখেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৯:২৪ Asia/Dhaka
  • পূর্ব আলেপ্পোয় সিরিয় বাহিনীর বিজয় ধারা অব্যাহত

সিরিয়ার পূর্ব আলেপ্পোয় সরকারি বাহিনী নতুন করে বিজয় লাভ করেছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার অংশ হিসেবে সিরিয়ার সরকারি বাহিনী এ নগরীতে অভিযান অব্যাহত রেখেছে।

কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারি বাহিনী সুখারি জেলার অর্ধেককে মুক্ত করতে সক্ষম হয়েছে। আলেপ্পো নগরীর শেষ যে কয়েকটি এলাকা এখনো সন্ত্রাসীদের দখলে এটি তার অন্যতম।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, আলেপ্পোর ৯৯ শতাংশ এলাকাই সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ এ সব এলাকা মুক্ত হয়ে গেছে। সন্ত্রাসীরা এখন নগরীর ছোট একটি এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে।

মঙ্গলবারের পর থেকে এ নগরীর শত শত সন্ত্রাসী অস্ত্রসমর্পণ করেছে। এ ছাড়া, সন্ত্রাসীদের দখলীকৃত এলাকা থেকে প্রায় ছয় হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়ে এসেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫