সিরিয়ার আলেপ্পোতে আবারও সংঘর্ষ; শহর খালি করার প্রক্রিয়া স্থগিত
https://parstoday.ir/bn/news/west_asia-i28408-সিরিয়ার_আলেপ্পোতে_আবারও_সংঘর্ষ_শহর_খালি_করার_প্রক্রিয়া_স্থগিত
সিরিয়ার আলেপ্পো থেকে আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর ফলে শহর খালি করার প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সন্ত্রাসীরা আলেপ্পো ছাড়ার সময় বিভিন্ন ভারী অস্ত্র ও অপহৃত ব্যক্তিদের সঙ্গে নিয়ে যেতে চায় যা সমঝোতার লঙ্ঘন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৬ ১৩:৫৫ Asia/Dhaka
  • আলেপ্পো খালি করার অভিযানে অংশ নিচ্ছে এসব বাস
    আলেপ্পো খালি করার অভিযানে অংশ নিচ্ছে এসব বাস

সিরিয়ার আলেপ্পো থেকে আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর ফলে শহর খালি করার প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সন্ত্রাসীরা আলেপ্পো ছাড়ার সময় বিভিন্ন ভারী অস্ত্র ও অপহৃত ব্যক্তিদের সঙ্গে নিয়ে যেতে চায় যা সমঝোতার লঙ্ঘন।

এছাড়া সন্ত্রাসীরা রামুসা ক্রসিং পয়েন্টে কয়েকটি বাস লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে। এ সময় বিস্ফোরণ ঘটেছে ও সংঘর্ষ হয়েছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে। সরকারি বাহিনী একটি সমঝোতার ভিত্তিতে সন্ত্রাসীদেরকে আলেপ্পো ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু সন্ত্রাসীরা সমঝোতা মেনে চলছে না বলে সরকারি বাহিনী অভিযোগ করেছে।

অপর একটি সূত্র জানিয়েছে, আলেপ্পোর পাশ্ববর্তী ইদলিব প্রদেশের ফুয়া ও কেফ্রায়া গ্রামের অধিবাসীদেরকে এখনও পণবন্দি করে রেখেছে সন্ত্রাসীরা। ওই সব গ্রামবাসীর ওপর নতুনকরে মর্টার হামলাও চালানো হয়েছে। ফুয়া ও কেফ্রায়া গ্রামের মানুষদের সঙ্গে সন্ত্রাসীদের বর্বর আচরণও পূর্ব আলেপ্পো শহর খালি করার প্রক্রিয়া স্থগিত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে সূত্রটি দাবি করেছে। 

এর আগে আলেপ্পো থেকে বের হওয়ার একটি সড়ক অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতায় ফুয়া ও কেফ্রায়া গ্রামকেও অন্তর্ভুক্ত করতে হবে। ওই দুই গ্রামের মানুষদের মুক্ত করার শর্তে সন্ত্রাসীদেরকে আলেপ্পো ছাড়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে তারা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬