মার্কিন সমর্থনপুষ্ট যুদ্ধাপরাধ প্যানেলের নিন্দা জানিয়েছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i28885-মার্কিন_সমর্থনপুষ্ট_যুদ্ধাপরাধ_প্যানেলের_নিন্দা_জানিয়েছে_সিরিয়া
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সংঘঠিত যুদ্ধাপরাধ বিষয়ে তথ্য সংগ্রহ করার লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত প্যানেলের নিন্দা জানিয়েছে সিরিয়া। এ ধরণের পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের শামিল বলে জানিয়েছে দামেস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ১২:৩৪ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
    জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সংঘঠিত যুদ্ধাপরাধ বিষয়ে তথ্য সংগ্রহ করার লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত প্যানেলের নিন্দা জানিয়েছে সিরিয়া। এ ধরণের পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের শামিল বলে জানিয়েছে দামেস্ক।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় বলেন, প্রস্তাবিত প্যানেল সিরিয়ায় ছয় বছরের সংঘাত নিরসনের ক্ষেত্রে রাজনৈতিক সমাধানের সব সম্ভাবনা ভেস্তে যাবে।

মধ্য ইউরোপের দেশ লিকচেনস্টেইন জাতিসংঘের সাধারণ পরিষদে এ খসড়া প্রস্তাব পেশ করে এবং আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, সৌদি আরব এবং কাতার এ প্রস্তাবকে সমর্থন দেয়। সিরিয়ার সরকারকে উৎখাত করার লক্ষ্যে এসব দেশ দেশটিতে তৎপর সন্ত্রাসীদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জাফারি বলেন, এ পরিকল্পণা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নীতি বিরুদ্ধ এবং এটি সিরিয়ার অভ্যন্তরে নৃসংসতা এবং পাশবিকতা চালিয়ে আসা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে উৎসাহ যোগাবে।  

জাতিসংঘের খসড়া প্রস্তাব অনুযায়ী, সিরিয়ায় যেসব মারাত্মক অপরাধ সংঘঠিত হয়েছে তার বিরুদ্ধে তদন্তের পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তি দেয়ার ক্ষেত্রে প্যানেলটি সব ধরণের সহায়তা দেবে। রাশিয়া চীন এবং ইরান প্রস্তাবের বিরোধীতা করেছে।#  

পার্সটুডে/বাবুল আখতার/২২