সিরিয়ায় সন্ত্রাসীদের ১০ ড্রোন ধ্বংস করল সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i28903-সিরিয়ায়_সন্ত্রাসীদের_১০_ড্রোন_ধ্বংস_করল_সেনাবাহিনী
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর 'দারা' থেকে সন্ত্রাসীদের ১০ টি ড্রোন উদ্ধারের পর সেগুলো ধ্বংস করা হয়েছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ১৪:২৪ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীদের ১০ ড্রোন ধ্বংস করল সেনাবাহিনী

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর 'দারা' থেকে সন্ত্রাসীদের ১০ টি ড্রোন উদ্ধারের পর সেগুলো ধ্বংস করা হয়েছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী 'জাবহাত ফতেহ আশ-শাম' এসব ড্রোনের সাহায্যে বিভিন্ন অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল। একটি ড্রোনে বোমা পেতে রাখা ছিল। সামরিক সূত্র জানিয়েছে, 'দারা' শহরের অদূরে 'নায়িমা' উপশহরে ড্রোনগুলো নিয়ে যেতে চেয়েছিল সন্ত্রাসীরা। কিন্তু তাদের পরিকল্পনা সফল হতে দেয়নি জাতীয় সশস্ত্র বাহিনী।

এদিকে, 'দেইর আয-যোর' এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল'র ঘাঁটিতে সেনা অভিযান চালানো হয়েছে। সেখানে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে 'দেইর আয-যোর' এলাকার হাভিকায় সন্ত্রাসীদের অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে সেনাবাহিনী।

গত কিছু দিন ধরেই দেইর আয-যোর শহরটি অবরোধ করে রেখেছে সন্ত্রাসীরা। এর ফলে শহরটিতে হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এ অবস্থার মধ্যেও সন্ত্রাসীরা সেখানে মর্টার হামলা চালিয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী চক্রের মদদে সহিংসতা চলছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২